১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৭
শিরোনামঃ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩,
  • 410 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৭৩৮ ইয়াবা, ১৪ কেজি ১০১ গ্রাম গাঁজা, ২২২ গ্রাম হেরোইন, ১০ গ্রাম আইস ও ৮৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo