৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ৭, ২০২৩,
  • 440 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে রুস্তম হাওলাদার ও তার ছেলে রেজাউল হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । গত সোমবার দুপুর ১২ টায় ইকো পার্কের সামনে এ ঘটনা ঘটে।

এসময় মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আহতরা হলো, ওই থানার হরিণপালা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওসমান গনি হাওলাদারের ছেলে ও নাতি । বর্তমানে তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কবির ,আলামিন, রসূল, ভুক্তভোগী রেজাউলের কাছ থেকে একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে চঞ্চলের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে যায় প্রতিপক্ষরা । তারই সূত্র ধরে কবির ,আল আমিন, নাজমুল, রসূল ,শামীম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের আত্মীয়-স্বজনরা আরও জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo