২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ

বাস-পিকআপের সংঘর্ষে ১৪ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪,
  • 323 সংবাদটি পঠিক হয়েছে

গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগরে বাস ও পিকআপের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত ৬ জন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ তথ্য জানান।

তিনি জানান, তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (নেজারত) মো. আলী সিদ্দিকীকে প্রধান করা হয়েছে। কমিটিতে সড়ক ও জনপদ বিভাগ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধিকে রাখা হয়। দুপুরে তদন্ত কমিটির সদস্য সংখ্যা আরও দুজন বাড়িয়ে সাত সদস্যবিশিষ্ট করা হয়। এদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ প্রকৌশলীকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo