৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৯, ২০২৩,
  • 519 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আজ মঙ্গলবার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে র‌্যাঞ্জার্স বাহিনী আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে হেফাজতে নেয়। তিনি সেখানে তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার জামিন নিতে গিয়েছিলেন।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।

গ্রেফতার নিশ্চিত করে ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান বলেন, আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুককে বিষয়টি জানিয়েছেন। আর বিচারপতি ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ইসলামাবাদ পুলিশ প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে ‘তলব’ করবেন।

সূত্র : জিও নিউজ, ডন এবং অন্যান্য

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo