৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ৬, ২০২৩,
  • 412 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি জেলার নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাফিজ বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (৫জুন) বেলা সাড়ে ১১ টায় রায়পুর ইটের বাটার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই থানার ২ নং মগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সুজাবাদ গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, আহত গৃহবধূর প্রতিবন্ধী ভাই মারুফ হোসেনের ঘরের সামনে দীর্ঘদিন ধরে জোরপূর্বভাবে একই এলাকাবাসিন্দা জলিল গাজী নেতৃত্বে জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করে আসছে। ওখানের ১১ শতাংশ জমি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন জলিল গাজী ওই জমি দলের চেষ্টা করলে হাফিজা বেগম বাধা প্রদান করে ।

এ সময় জলিল গাজীর নেতৃত্বে আলাউদ্দিন গাজী, মহিউদ্দিন গাজী ,হেনারা বেগম ,লাকি বেগম সহ অজ্ঞাত ৩-৪ জন সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করেন তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo