১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ

তিন’শ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 407 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, তিন’শ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। জরুরি মিটিং এ তাদের তিন’শ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ত্যাগি ও জনপ্রিয়তা দেখে সকল আসনে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় কো চেয়ারম্যান আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী সরকার রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিরাপত্তা দিবে, এমন কিছু করা উচিত নয়, যাতে দেশের ক্ষতি হয়। কোন রাজনৈতিক দল দেশের ক্ষতি চিন্তা করতে পারে না। আমরাসহ বড় বড় রাজনৈতিক দল এ বিষয়ে ভাবছি।

শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকার পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি কথা বলেন।

পরে তিনি পটুয়াখালী দুমকিসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo