৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 469 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : জেলার ঝালকাঠি উপজেলার ছত্রকান্দা গ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৬ মে) বিকেল সোয়া ৫ টায় ঝালকাঠি সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতের নাম কাওসার শিকদার (মনির) সে ওই গ্রামের বাসিন্দা মৃত: হানিফ শিকদারের ছেলে।

আহতকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতের বন্ধু কেশব জানান, রাজাপুর এলাকার চিহ্নিত মাদক সাম্রাজ্ঞি শাহনাজ পার্লার ব্যবসার ছদ্ম আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, কাউসার তার মাদক ব্যবসায় বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহনাজের নেতৃত্বে আহাদ, জিয়া ও শাহাদাত সহ কয়েকজন সন্ত্রাসী ঘটনার দিন মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করলে সেখানের দায়িত্ব রত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo