৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৫, ২০২৩,
  • 400 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামে শিশু সন্তানের জননী মানসুরা বেগম (২১) কে তুচ্ছ ঘটনার জেরে চুলের মুঠি ধরে ডান চোখে ঘুষি মেরে এবং মধ্য যুগীয় কায়দায় মাটিতে পদদলনসহ নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে রাজাপুর থানায় ওই গৃহবধূ বাদি হয়ে এ ঘটনায় বাগড়ি গ্রামের মৃত আদম আলীর ছেলে অভিযুক্ত শ্বশুর আফজাল হোসেন ও তার দুই মেয়ে রুকসি বেগম ও চাদনী বেগমের বিরদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানসুরা বেগম বাগড়ি গ্রামের ট্রলি চালক আল আমিনের স্ত্রী ও এক শিশু সন্তানের জননী।

লিখিত অভিযোগে জানা গেছে, ভাড়া বাসায় বিদ্যুত না থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তার স্বামী আল আমিন মোবাইল চার্জ দিতে গেলে তার বোন চাদনী মোবাইল চার্জ দেয়নি এবং মেইন সুইজ বন্ধ করে কাটাউট খুলে নিয়ে যায় এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং তাকে তার পিতা আফজালসহ বোনেরা ধাওয়া দেয়। পরে তাকে না পেয়ে তার স্ত্রী মানসুরাকে ভাড়া বাসার সামনে পেয়ে তার শ্বশুর চুলের মুষ্টি ধরে ডান চোখে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।

এরপর শ্বশুর আফজাল, ননদ রুকসি ও চাদনি মিলে তাকে পদদলনসহ মারধর ও মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করে মাটিতে ফেলে রেখে চলে যায়। আঘাতপ্রাপ্ত ডান চোখে বড় রকমের সমস্যার শঙ্কা করছেন নির্যাতনের শিকার গৃহবধূ। তাদের ভয়ে এখন চিকিৎসাও নিতে পারছেন না সে এবং তারা খুন করা সহ নানা ভাবে হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় আতঙ্কে বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

মানসুরার স্বামী আল আমিন জানান, কোন দোষ করলে তিনি করেছেন। মারলে তাকে মারবে। তার স্ত্রীকে কেন মারধর করা হলো, এর বিচার চান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, আমি রাতে বাসায় গিয়ে মারামারির বিষয় শুনেছি। মারামারির বিষয়ে ঘরের লোকজন জানে, আমি কিছুই জানি না।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, ওই গৃহবধূকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, আফজালের বিরুদ্বে একাধিক মাদকের মামলা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo