৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪,
  • 390 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

মাসব্যাপী অমর একুশে বইমেলার পেরিয়ে গেছে অর্ধেকটা। মেলার শুরুতে বেচাকেনা জমে না উঠলেও ১৪ ফেব্রুয়ারি ফাগুনের রং আর ভালোবাসা দিবস উদযাপনের ঢেউ লেগেছে মেলায়।

এছাড়া আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় বইপ্রেমীদের উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ছে। বেড়েছে বিক্রিও। শুক্রবার বইমেলার ১৬তম দিনে মেলা প্রাঙ্গণে পাঠকের আনাগোনা ও বই বিক্রির হার চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকায় আশাবাদী বেশিরভাগ প্রকাশনী। মেলা ঘুরে দেখা যায়, পাঠক-দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় স্টলে স্টলে। অন্যান্য দিনের চেয়ে বেচাকেনাও বেড়েছে। পছন্দের বই হাতে ঘরে ফিরেছেন অনেকেই। প্রকাশকরা বলছেন, প্রথম দিকের তুলনায় তাদের বিক্রি বেড়েছে কয়েক গুণ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ সাদেক বলেন, আমি এবার মেলায় চতুর্থবারের মতো এলাম। বইপ্রেমী বলেই মেলায় এসে আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। স্টলগুলোর বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরু থেকেই স্টলগুলো প্রাণহীন ছিল। পাঠক সমাগম না থাকায় অলস সময় কাটাতে হয় তাদের। ১৪ ফেব্রুয়ারির পর থেকে তাদের ব্যস্ততা বাড়তে শুরু করেছে। এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে। এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo