১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ২৫, ২০২৪,
  • 541 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) কলেজ প্রাঙ্গনে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো: হালিম গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-সভাপতি নোমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার বিতরণ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে ও ছাত্রলীগের অভিবাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবাইকে রমজান মাসকে ইসলামী রীতি অনুযায়ী পালন করার তাগিদ দেন।

এদিকে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo