৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

আরও একটি জাহাজ ছিনতাই করলো জলদস্যুরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 393 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের জাহাজ এমভি রুয়েন ও বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা।

এর মধ্যে বিশেষ অভিযান চালিয়ে এমভি রুয়েন ও এর নাবিকদের উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। তবে এমভি আবদুল্লাহ এখনও জলদস্যুদের কবলে রয়েছে। এরই মধ্যে আরেকটি জাহাজ ছিনতাইয়ের খবর এলো।

টাইমস অব ইন্ডিয়া বলছে, আরব সাগরে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) ছিনতাই হয় ইরানি ফিশিং জাহাজ ‘আল–কাম্বার ৭৮৬’। ৯ জন অস্ত্রধারী জাহাজটি ছিনতাই করে।

ওই সময় জাহাজটির অবস্থান ছিল সোকত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে। তবে সোমালি জলদস্যুরা জাহাজটি ছিনতাই করেছে কি না তা এখনও স্পষ্ট নয়।

জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় নৌবাহিনী। সেই লক্ষ্যে দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় নৌবাহিনী ছিনতাই ইরানি জাহাজটির পথ রোধ করে।

ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, দুটো যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। শুক্রবার এই জাহাজ দুটি ইরানি জাহাজের পথ রোধ করে। আশা করা যাচ্ছে শিগগির ওই জাহাজ ও এর নাবিকদের উদ্ধার করা যাবে।

এদিকে সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিক ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছে বলে জানানো হয়েছে। মুক্তির পর বিমানযোগে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

একই সঙ্গে কয়লাবাহী এমভি আবদুল্লাহ জাহাজটিকেও দুবাইয়ে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে নাবিকদের আরেকটি দলকে। জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে ২৩ নাবিকসহ জাহাজটিকে।

মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo