৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সাকিবের রংপুরকে হারিয়ে তামিমের বরিশালের জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জানুয়ারি ২০, ২০২৪,
  • 460 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাহিনীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে গ্যালারিতে ঢল নেমেছিল দর্শকের। অবশ্য দুজনেই তৃপ্ত করেছেন তাদের। একজন বল হাতে এবং আরেকজন ব্যাট হাতে। আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটেছে তামিমের ফরচুল বরিশালের মুখে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিপিএলের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।

এ দিন ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে রংপুর। ১৫ রান তুলে নিতে দলটি হারায় ৩ উইকেট। দুই ওপেনার ব্রান্ডন কিং ও রনি তালুকদারের সঙ্গে ব্যর্থ হয়েছেন সাকিবও। এরপরে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে ভীত গড়ার চেষ্টা করে দলটি। তবে আগের তিনজনের মতো ব্যর্থ হন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এরপরে সোহানকে সঙ্গ দেন শামিম হোসেন। দুজনে গড়েন ইনিংসের সর্বোচ্চ জুটি ৩৪ রান। এভাবে আরও কয়েকটি স্বল্প জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রানে।

১৩৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বরিশাল। প্রথম ওভারেই ৩টি চার হাঁকিয়ে নিজের দক্ষতার প্রমাণ আরও একবার দেন তামিম ইকবাল। দলীয় ৩২ রানে বরিশাল প্রথম উইকেট হারালেও রানের খাতা চলমান থাকে। ৬৬ রানে তামিম ব্যক্তিগত ৩৫ করে আউট হলেও মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শোয়েব মালিক মিলে জয়সূচক মাইলফলকে পৌঁছে যান। তবে এ দিন ব্যর্থতার ঘটনাও ঘটেছে বরিশালে। দলটির অন্যতম ব্যাটার সৌম্য সরকার মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন। কিন্তু দলের জয়ে সেটি ঢাকা পড়েছে।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩৪/৯ (ব্রান্ডন ০, রনি ৫, সাকিব ২, সোহান ২৩, আজমতউল্লাহ ৬, শামিম ৩৪, নবি ১০, শেখ মেহেদী ২৯, মুরাদ ৭*, হাসান ০, সালমান ৮* ; ইমরান ৪-০-৩২-১, খালেদ ৪-০-৩১-৪, ভেলালেগে ৪-০-১৭-১, রাকিবুল ৪-০-৩১-০, মিরাজ ৩-০-১৩-২ ও শোয়েব ১-০-৯-১)।

ফরচুন বরিশাল: ১৯.১ ওভারে ১৩৮/৫ (তামিম ৩৫, ইব্রাহিম ১২, মিরাজ ২০, সৌম্য ১, মুশফিক ২৬, শোয়েব ১৭* ও মাহমুদউল্লাহ ১৯* ; আজমতউল্লাহ ১-০-১২-০, সালমান ২-০-১৫-০, হাসান ৩-০-২৫-০, শেখ মেহেদী ২.১-০-২৪-০, সাকিব ৪-০-১৬-২, নবি ৩-০-২৫-১ ও হাসান ৪-০-১৭-২)।

ফল: ৫ উইকেটে ফরচুন বরিশাল জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ (৩১ রান দিয়ে ৪ উইকেট)।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo