৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ২০, ২০২৪,
  • 336 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পিরোজপুরে চাঞ্চল্যকর নাসিমা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান পলাতক আসামি তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে র‌্যাব -৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জেলার সদর উপজেলার চলিশা গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে ও নাসিমা বেগমের স্বামী। এর আগে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জেলার পৌরসভার কৃষ্ণচূড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর জেলার সদর থানার ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়াতলা নামক স্থানে একটি ডোবায় হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে পিরোজপুর সদর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, মামলাটি সি আই ডি তদন্ত করে। তদন্তে নাসিমার স্বামী নজরুল ইসলাম তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে যায় বলে তথ্য মেলে। ওই মামলায় নজরুল ইসলাম ১৪ বছর ধরে পলাতক ছিলেন। তার পলাতক থাকা অবস্থায় আদালত মামলার রায় দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo