৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রমজান উপলক্ষে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 399 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

রমজানের প্রথম পর্বে সারা দেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রথম দফার বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এবারের বিক্রি কার্যক্রমে ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা ও চাল দেয়া হলেও থাকছে না চিনি ও পেঁয়াজ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য যেমন-ভোজ্যতেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। পবিত্র রমজান উপলক্ষে প্রথম পর্বের বিক্রি কার্যক্রম সারাদেশে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম নির্ধারিত ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি মাসের বিক্রি কার্যক্রমে থেকে একজন ফ্যামিলি কার্ডধারী ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা এবং ৫ কেজি চাল কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, ছোলা ৫৫ টাকা ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে। তবে এ মাসের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি ও পেঁয়াজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ১ম পর্বের বিক্রয় কার্যক্রম চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি হাসিনা অয়েল মিল সংলগ্ন মাঠে সকাল ৯টায় উদ্ধোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo