৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বিরোধিতা করলেও বিএনপি’র অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪,
  • 407 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও দলটির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন।

বিএনপির অনেকে উপজেলা নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, রাজনীতি অন্তসার শূন্য হয়ে গেছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা না চাইলেও দলটির অনেকে উপজেলা ভোটে আসছে।

এ সময় যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ ২৫ ধাপ পেছালে গণতন্ত্রের সূচকে যুক্তরাষ্ট্র কতটা পিছিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo