৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে ফসলের মাঠে পড়ে ছিল মানসিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ২৬, ২০২৩,
  • 475 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে স্মৃতি আক্তার (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পাশে একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার (৩৫) পশ্চিম কামদেবপুর গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী ওই যুবতী তার মায়ের সাথেই নিজেদের বাড়িতে বসবাস করতো। বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন তার মা। পরে বেলা ১১টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে নিজাম নামে এক ব্যক্তি ওই যুবতীর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা নিজাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে। নিহতদের ছোট বোন মুক্তা আক্তার বলেন, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্ণালংকার কিনেছি। সেগুলো পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা স্বর্ণালংকারও নিয়েছে এবং আমার বোনকেও মেরেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo