স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরত কাঠি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে ছেলে ও পুত্রবধূ। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টায় ভরত কাঠির খান বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মঞ্জুয়ারা বেগম সে ওই গ্রামের বাসিন্দা বাবুল খানের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মঞ্জুয়ারা জানান, তার সাথে তার বেয়াই মোতালেব হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন পুত্রবধূ নুপুরের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। বিষয়টি নুপুর তার বাবা মোতালেবকে জানায়। পরে ঘটনার দিন রাতে মোতালেবের নেতৃত্বে খাইরুল তার স্ত্রী নুপুর সহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী মঞ্জুয়ারা কে হত্যার চেষ্টায় লাঠিসোটা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মঞ্জুয়ারা অভিযোগ করে আরো বলেন, আমার ছেলে খাইরুল ও পুত্র নূপুরকে দিয়ে দীর্ঘদিন ধরে আমার জমি দখলের পায়তারা চালিয়ে আসছে আমার বেয়াই মোতালেব। এছাড়াও আমার ছেলে ও পুত্রবধ কে বিভিন্ন রকমের উস্কানি দিয়ে থাকে। এর ফলে তারা আমার প্রায় সময় মারধর করে থাকে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।