৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে জমিজমা বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ৪, ২০২৩,
  • 401 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে ঘর ভাঙচুর, স্বর্ণালংকার সহ নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। বুধবার (৩ মে) বিকেল ৩টায় দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী হাবিব হাওলাদারের স্ত্রী খুরশিদা বেগম ছেলে সাব্বির হাওলাদার ভাই নূরনবী মা সাফিয়া বেগম ভাইয়ের স্ত্রী তানিয়া আকলিমা ও নাজমা। আহতদের মধ্যে খুরশিদা সাব্বির ও নূরনবী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত খুরশিদা জানান, তার সাথে উত্তর পুটিয়া খালি গ্রামের নুরুজ্জামান ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার বিকেলে তার ছেলে সাব্বিরের সাথে নুরুজ্জামানের কথার কাটায় কাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামান তার বাবা মোদাচ্ছের চাচা সৈয়দ আলী চাচাতো ভাই সাইফুলসহ কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যার চেষ্টায় রামদা, চাপাতি ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তার মা খুরশিদা তার চাচা নূরনবী চাচি তানিয়া আকলিমা নাজমা ও দাদি সাফিয়া ঘটনাস্থলে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে খুরশিদা সাব্বির ও নুন নবীকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo