৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কৌশল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪,
  • 370 সংবাদটি পঠিক হয়েছে

ঘরে এসি থাকুক বা না থাকুক, কিছু কৌশল মানলেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। রইল তারই কিছু টিপস।

গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন: গরমের দিনে ঘরের অন্দরসজ্জায় সামান্য পরিবর্তন আনলেই তাপদাহ থেকে স্বস্তি পাওয়া সম্ভব। ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। হালকা রঙের পর্দায় ঘর বেশি গরম হয়ে যায়।

খেসের পর্দা ব্যবহার করুন: জানালায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস তাপ আটকাতে সক্ষম।

ঘরে এলইডি বাল্ব ব্যবহার করুন: সাধারণ টিউব লাইটে ঘর বেশি গরম হয়। এজন্য ঘরে কম আলোর এলইডি ব্যবহার করুন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। দিনের বেলা খুব প্রয়োজন না হলে অযথা আলো জ্বালিয়ে রাখবেন না।

হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন: হালকা রঙের পাতলা সুতির চাদর বিছানায় পাতুন। গদির উপরে একটা মাদুর বা শীতলপাটি পেতে রাখতে পারেন এতে বিছানা ঠান্ডা থাকবে।

অতিরিক্ত আসবাব পত্র সরিয়ে ফেলুন: ঘর থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন। ঘর যত ঘিঞ্জি হবে, তত গরম বাড়বে। ফাঁকা ঘরেই হাওয়া চলাচল ভালো হবে। গরমও কমবে।

লবণ পানি দিয়ে ঘর মুছুন: ঘর মোছার সময়ে পানির মধ্যে বেশ খানিকটা লবণ মিশিয়ে দিতে পারেন। নুন পানি দিয়ে ঘর মুছলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে। এছাড়া এক বাটি বরফ নিয়ে তা টেবিল ফ্যানের সামনে রেখে দিন। বরফের জন্য ফ্যানের হাওয়া ঠান্ডা হবে। সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়বে।

গাছের ব্যবহার: ঘরে গাছ রাখলেও গরমের দিনে বেশ আরাম পাওয়া যায়। জানালার ধারে সাজিয়ে রাখতে পারেন গাছগুলো।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo