৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

৭২ ঘণ্টায় ৬০ ইসরায়েলি সামরিক যান গুঁড়িয়ে দিল ফিলিস্তিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩,
  • 441 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

এক রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনাবাহী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo