৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

হাতিরঝিলে আবারও মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর হাতিরঝিল লেকে আবারও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. রবিন (২৮)। মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা বদরপুরে আব্দুল সত্তারের ছেলে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বলেন, সকালে পথচারীরা লেকে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯-এর ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাত থেকে লাশটি পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে ৯৯৯ এ কল দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে গত ১৫ এপ্রিল হাতিরঝিল লেক থেকে ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo