৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

সামর্থ্যের বাইরে চলে যাবে মেট্রোরেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ২২, ২০২৪,
  • 351 সংবাদটি পঠিক হয়েছে

মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসানো হলে যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার চাপ বাড়বে এবং কমে যেতে পারে যাত্রীর সংখ্যা। এ ছাড়া বর্তমানে দৈনিক লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম আয় হচ্ছে। এর ওপর আবার ভ্যাট আরোপ করা হলে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে মেট্রোরেল। ভ্যাট আরোপ করলে স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্তের অনেকেরই জন্য মেট্রোরেলের নিয়মিত ব্যবহার সাধ্যের বাইরে চলে যেতে পারে। তাই মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি নগর বিশেষজ্ঞদের।

এ ছাড়া দাতা সংস্থার আর্থিক সহায়তা গৃহীত প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই মেট্রোরেলের ওপর ভ্যাট আরোপ করা অযৌক্তিক বলে মনে করে সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে প্রায় ২৬ বছর আগে চালু হওয়ার মেট্রোরেলে এখনো কর আরোপ করা হয়নি। সেবামূলক গণপরিবহন হিসেবে এ খাতে আরও ভর্তুকি দেয় সরকার। তাই মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ না করার দাবি জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘মেট্রোরেল আইন ২০১৫ এর ধারা-১৮ এর উপধারা-২ অনুযায়ী সরকার কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে জনসাধারণের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া এই রুটে চলাচলকারী বাস ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মেট্রোরেলে চলাচল করা সর্বোচ্চ ৩ (তিন) ফিট উচ্চতা সম্পন্ন শিশু বিনা ভাড়ায় অভিভাবকের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণ করতে পারে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় মেট্রোরেলে যাতায়াত করতে পারেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি পরিচয়পত্র প্রদর্শন করে ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন এবং এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহারকারীগণ ১০ শতাংশ ডিসকাউন্টে মেট্রোরেল ভ্রমণ করতে পারেন।

তিনি বলেন, ‘মেট্রোরেলে কোনো ক্লাস বা শ্রেণি নেই। সকল যাত্রী একই ভাড়ায় একই সুবিধাতে আসা-যাওয়া করতে পারেন। সবার জন্য মেট্রোরেল। শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল রেলওয়ে সেবার ওপর যে যৌক্তিকতায় মূসক আরোপ করা হয়েছে, সেই যৌক্তিকতায় মেট্রোরেলের সেবার ওপর কোনো ধরনের মূসক প্রযোজ্য নয়। মেট্রোরেলের আংশিক বাণিজ্যিক চলাচল শুরুর পর বিদ্যুতের মূল্য একাধিকবার বৃদ্ধি পেলেও সরকার জনসাধারণের আর্থিক সক্ষমতা বিবেচনায় মেট্রোরেলের ভাড়া এখনো পর্যন্ত বৃদ্ধি করেনি। এই অবস্থা যদি আবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয় তাহলে এটা যাত্রীদের ওপর জুলুম হয়ে যাবে।

মেট্রোরেলে ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। জুলাই মাস থেকে মেট্রোরেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভ্যাট আরোপের তীব্র বিরোধিতা করে সংস্থা জানায়, এর ফলে মেট্রোরেলে ১৫ শতাংশ ভাড়া বেড়ে যাবে, মেট্রোরেল ব্যবহারকারী ঢাকার স্বল্পবিত্ত ও মধ্যবিত্তের অনেকেরই জন্য মেট্রোরেলের নিয়মিত ব্যবহার সাধ্যের বাইরে চলে যেতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo