স্টাফ রিপোর্টার।। উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৩ দফা হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৯ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় জামির বাড়ি গ্রামের ভজনের খালের পার ও বিপুলের দোকানের সামনে সহ ৩ দফায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন,সুনীল দেওরি, অসীম দেয়রি,শুবোধ দেওরি, অনিল দেওরি, কমললিনী দেওরি, নান্টু হালদার, শোফালি মন্ডল, মানব দেওরি ও তাপস দেওরি। আহতদের মধ্যে সুনীল, অসীম, সুবোধ, অনিল, ও কমলিনি শেবাচিম হাসপাতালে ভর্তি।
আহত মানব জানান, ঘটনার দিন শনিবার সকালে কয়েকজন স্থানীয় চিহ্নিত মাদক ব্যাবসায়ী কলাগাছের বাগানের ভেতরে মাদক রেখে বিক্রি ও সেবন করে। এ সময় সে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকার শুনে সুনীল দেওরি অসীম দেওরি, শুবোধ দেওরি,অনিল দেওরি,কমলিনী দেওরি,নান্টু হালদার,শেফালী মন্ডল, ও তাপস দেওরি তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে তাদেরকেও মাদক ব্যবসায়ী দেব বিশ্বাস,সজীব বিশ্বাস, নিখিল বালা,নিঝুম বালা,স্বজল বিশ্বাস,লিটন বাড়ৈ,সুভাষ পার, সবুজ বৈরাগী,শৈশব বিশ্বাস, সুরেশ পার, ও সন্দোশ বিশ্বাস সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মাদক ব্যাবসায়ী তাদেরকে হত্যার উদ্দেশ্য দা ও শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে দেবর সহ অন্যান্যরা ভজনের খালের পাশে তাদেরকে পুনরায় তৃতীয় দফায় মারধর করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে সুনীল, অসীম, সুবোধ, অনিল ও কমলিনিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।