৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

উজিরপুরে নারী সহ ৯ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 488 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৩ দফা হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৯ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় জামির বাড়ি গ্রামের ভজনের খালের পার ও বিপুলের দোকানের সামনে সহ ৩ দফায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন,সুনীল দেওরি, অসীম দেয়রি,শুবোধ দেওরি, অনিল দেওরি, কমললিনী দেওরি, নান্টু হালদার, শোফালি মন্ডল, মানব দেওরি ও তাপস দেওরি। আহতদের মধ্যে সুনীল, অসীম, সুবোধ, অনিল, ও কমলিনি শেবাচিম হাসপাতালে ভর্তি।

আহত মানব জানান, ঘটনার দিন শনিবার সকালে কয়েকজন স্থানীয় চিহ্নিত মাদক ব‍্যাবসায়ী কলাগাছের বাগানের ভেতরে মাদক রেখে বিক্রি ও সেবন করে। এ সময় সে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকার শুনে সুনীল দেওরি অসীম দেওরি, শুবোধ দেওরি,অনিল দেওরি,কমলিনী দেওরি,নান্টু হালদার,শেফালী মন্ডল, ও তাপস দেওরি তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে তাদেরকেও মাদক ব্যবসায়ী দেব বিশ্বাস,সজীব বিশ্বাস, নিখিল বালা,নিঝুম বালা,স্বজল বিশ্বাস,লিটন বাড়ৈ,সুভাষ পার, সবুজ বৈরাগী,শৈশব বিশ্বাস, সুরেশ পার, ও সন্দোশ বিশ্বাস সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মাদক ব‍্যাবসায়ী তাদেরকে হত‍্যার উদ্দেশ্য দা ও শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে দেবর সহ অন্যান্যরা ভজনের খালের পাশে তাদেরকে পুনরায় তৃতীয় দফায় মারধর করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে সুনীল, অসীম, সুবোধ, অনিল ও কমলিনিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo