৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঈদের পর শনিবার স্কুল খোলা থাকবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২৩, ২০২৪,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

ঈদের পর শনিবার স্কুল খোলা থাকবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার পর ফিরিয়ে আনা হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি। এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মাদরাসা।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি দেখা দেয়। এরপর সেই ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার। এ নিয়ে সমালোচনা হলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আশ্বাস দেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিকপর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল-কলেজ ও মাদরাসায় এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও আগের মতো সাপ্তাহিক ছুটি থাকবে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। ২ জুলাইয়ের পরিবর্তে স্কুল-কলেজ-মাদরাসা খুলবে আগামী ২৬ জুন। অর্থাৎ, চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান।

কারণ হিসেবে বলা হচ্ছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে। আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদের ছুটি অপরিবর্তিত থাকলেও গরমের ছুটি কমিয়ে দেয়া হলো।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo