১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

৬ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ১৬, ২০২৪,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশালে ৬ কেজি গাঁজাসহ নাসরিন বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে নগরীর ১৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা গাজীবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

আটক নাসরিন বেগম ওই এলাকার খাইরুল ইসলামের স্ত্রী।

ই-মেইল বার্তায় জানানো হয়- শুক্রবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম রেজা, এএসআই হালিম, এএসআই মিজান নগরীর ১৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা গাজীবাড়ি এলাকায় নাসরিন বেগমের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার ঘর তল্লাশী করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত নাসরিন বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo