৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের ভীড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৫, ২০২৩,
  • 436 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী : বৌদ্ধ পূর্নিমাসহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার বিকালে থেকেই কুয়াকাটায় এসকল পর্যটকের আগমন ঘটে। শনিবার বিকেল পর্যন্ত পর্যটকে মুখরিত থাকবে সমুদ্রসৈকত।

দেখা গেছে, নানা বয়সের হাজারো পর্যটক তীরে আছড়ে পড়া ঢেউয়ের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। সমুদ্রের নোনা পানিতে গা ভাসিয়ে একটু প্রশান্তির পরশ নিচ্ছেন আগতরা। কেউ কেউ ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছে। কুয়াকাটার হোটেল মোটেলের ৮০-৯০ ভাগ কক্ষ বুকিং রয়েছে। কয়েকদিনে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সমুদ্রে ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়।

কুয়াকাটায় ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, বুধবার থেকে তাদের বেচাকেনা ভালো হচ্ছে। ঈদের চাইতে বেশি পর্যটক এসেছে এই কয়েকদিনে।

আবাসিক রনি হোটেলের ওয়ার্ড বয় আবু বক্কর বলেন, হোটেলের সব কক্ষ বুকিং রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত বুকিং থাকবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, তিনদিনের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo