১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৯

হিরণপুত্র সাজিদের পক্ষ থেকে বিজয়ী জাহিদ ফারুককে ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ৮, ২০২৪,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-৫ সদর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। রোববার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এনিয়ে টানা দুইবার জাহিদ ফারুক সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হলেন। বিজয় উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ ও সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ হিরণ দম্পতির সন্তান মো: রাফসান হোসেন সাজিদ।

রোববার (৭ জানুয়ারি) ফলাফল ঘোষণার পর রাত আনুমানিক ৯ টার দিকে সার্কিট হাউজ সংলগ্ন প্রধান নির্বাচনি কার্যালয়ে সর্বপ্রথম শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, ফলাফল অনুযায়ী বরিশাল সদর আসনে ১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। জাহিদ ফারুক প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo