৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

হিজলায় যুবককে কুপিয়ে জখম, এজাহার দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ১৩, ২০২৫,
  • 509 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল হিজলা থানাধীন ৪ নং বড়জালিয়া ইউনিয়নে ছেলে কর্তৃক মায়ের উপর নির্যাতন করার প্রতিবাদ করায় এক যুবককে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে রফিকুল ইসলাম দেওয়ান ও তার সহযোগীরা। এ ঘটনায় হিজলা থানায় একটি এজাহার দায়ের করা হয়। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় শ্রীপুর গ্রামের আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম ফখরুল ইসলাম। সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস আকনের ছেলে ও খুন্না বাজারের ফার্নিচার ব্যবসায়ী। বর্তমানে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মৃত ছবর আলী দেওয়ানের ছেলে ও খাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দেওয়ান তার মা নুরজাহান বেগমকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার সকালে রফিকুল ইসলাম দেওয়ান নূরজাহান কে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেয়। সে নিরুপায় হয়ে ফখরুলের বাড়িতে গিয়ে বিষয়টি তাকে অবহিত করে। ফখরুল রফিকুলের বাড়িতে গিয়ে তাকে বুজিয়ে শুনিয়ে নুরজাহান কে ঘরে তুলে দিয়ে সে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম দেওয়ান ও স্থানীয় মাদক ব্যবসায়ী শাহাদাৎ দেওয়ান সহ অজ্ঞাত আরো ২-৩ জন পূর্ব পরিকল্পিত ভাবে ফখরুলের বাড়িতে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে তার স্ত্রী নুরুন্নেছা ও তার মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহত কে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই- মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় আহতের সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি উন্নত মানের মোবাইল ফোন, তার মা ও স্ত্রীর দুজনার গলায় থাকা দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo