স্টাফ রিপোর্টার।। হিজলার কোলচুরি পাতার চর গ্রামে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ কে কেন্দ্র করে আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় কোলচুরি পাতার চর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের ছেলে আব্দুল মান্নান আকন জানান, ঘটনার দিন শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মাতুব্বর, মিরাজ মাতুব্বর, নাহিদ মাতুব্বর, সোহেল, আরিফ হোসেন, আমান মাতুব্বর ও নজু মাতুব্বর সহ অজ্ঞাত ও আরো ৮-১০ জন তাদের ঘরের সামনে জোরপূর্বক গোয়াল ঘর নির্মাণ করে। এ সময় সত্তার বাধাঁ প্রদান করলে উত্তেজিত হয়ে তারা তাকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার পা এবং দুইটি দাঁত ভেঙে যায়। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলে সোহেল ও আরিফকে আটক করে পুলিশ।