১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪২

হাফেজ হলো সাংবাদিক পুত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

হাফেজ হলো সাংবাদিক পুত্র
নিজস্ব প্রতিবেদক
বরিশালে খিদমাতুল উম্মাহ হিফজুল কুরআন মডেল মাদরাসায় বার্ষিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকায় চলমান মাদ্রাসাটির মিলনায়তনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

এসময় হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ি ও ক্রেস্ট সহ নতুনদের ছবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া রশিদিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ।

জানা গেছে, চলতি বছরে মাদ্রাসাটি থেকে ৫ জন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছে।

এর মধ্যে জাতীয় দৈনিক মাতৃভুমির খবরের বাকেরগঞ্জ প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দক্ষিণের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: কবিরের কনিষ্ঠ সন্তান মো: জিহাদুল ইসলামও রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জিহাদুল সহ পাচ জন হাফেজকে পাগড়ি পড়িয়ে দেন।

এদিকে সন্তানের এ কৃতিত্ব অর্জনে সংবাদকর্মী মো: কবির সকলের কাছে দোয়া ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

হাজ্বী ওমরশাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সানা উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমান, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মো: আবদুর রহমান, ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রভাষক হযরত মাওলানা মো: মহসিন হোসাইন, রুপাতলী হাউজিং এস্টেটের সভাপতি আবুল হোসেনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথীরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পাশাপাশি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo