১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৯
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

হতদরিদ্রের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন এসএম জাকির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪,
  • 376 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হতদরিদ্র ইসমাইল হোসেন সিকদারকে ভ্যান প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

মঙ্গলবার (১৯মার্চ) বিকেলে চরকাউয়া খেয়াঘাট এলাকায় সমাজসেবক এসএম জাকির হোসেন হতদরিদ্র ইসমাইলের হাতে ভ্যানটি তুলে দেয়। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নতুন ভ্যানটি পেয়ে অসহায় ইসমাইলের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। ইসমাইল হোসেন বলেন, এসএম জাকির হোসেন ভাইয়ের দেয়া নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি। এখন আমি ভ্যান চালিয়ে সংসার চালাতে পারবো। আমি জাকির ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেশি বেশি করে মানুষের জন্য কাজ করার তৈফিক দান করেন।

অন্যদিকে বিকেলে চরকাউয়া এলাকার সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভিরহাট বাজারে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সাথেও কুশল বিনিময় করেন তিনি। এসময় সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন এসএম জাকির হোসেন।

এর আগে চরকাউয়া সাতআনি মৃধা বাড়ি নিবাসী মোঃ মতিউর রহমানের মৃত্যুর খবর শুনে ছুটে যান এসএম জাকির হোসেন। জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo