৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৫
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

স্বাধীনতা দিবসে বরিশাল মহানগর বিএনপি’র র‌্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪,
  • 539 সংবাদটি পঠিক হয়েছে

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো আজ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ ও সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপি, মহানগর শ্রমিকদল, মহিলাদল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এর পূর্বে তারা দলীয় কার্যালয়ে সভা করে বিশাল র‌্যালির শো-ডাউন করে স্মৃর্তিস্তম্বে আসেন।

এর আগে, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র‌্যালি সহকারে মহানগর বিএনপি’র শো-ডাউনে যোগ দেন।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র‌্যালি সহকারে মহানগর বিএনপি’র বিশাল শো-ডাউনে যোগ দেন।

এদিকে বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে বেলা ১১টায় পৃথক শোভাযাত্রা বের করে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পূস্পস্তবক অর্পন করে।

অন্যদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ বেদিতে পূস্পার্ঘ অর্পণ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo