১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

সুযোগ পেলে আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়তে চাই : এসএম জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 431 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ করেছেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। রবিবার (১৭মার্চ) বিকেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে সকলকে নিয়ে বরিশাল সদরের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন এসএম জাকির হোসেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন এ সময় বলেন, জনপ্রতিনিধিদের সাথে যদি জনগণের দূরত্ব বেড়ে যায় তাহলে উন্নয়ন সম্ভব না।

আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাংমুক্ত আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়বো।

সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় কালে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, আওয়ামী লীগ নেতা আবু আল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, শায়েস্তাবাদ ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন খান (স্বপন), নারী ইউপি সদস্য কাজল বেগম, দেলোয়ার হোসেন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo