৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১১
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

সাহেবের হাটে পাষণ্ড শ্বশুর কর্তৃক পুত্রবধূ নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ৩, ২০২৫,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চানপুরা গ্রামে পুত্রবধূর স্বীকৃতি চাওয়ায় রিমা আক্তার (২৪) নামে এক গৃহবধুর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে পাষণ্ড শ্বশুর জাফর জমাদ্দার।

শুক্রবার (২মে) সন্ধ্যা ৬ টায় চানপুরা গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানা যায়, সে ২০২৩ সালে একই গ্রামের বাসিন্দা জাফর জমাদ্দারের ছেলে মাইনুল জমাদ্দারের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ঢাকার সাভারে বিয়ে করে। বিয়ের এক বছর ৮ মাস পরে মাইনুল তাকে তালাক দেন। তালাক দিয়ে একসাথে বসবাস করেতে থাকে। বিষয়টি স্থানীয় লোকজন গত ২৩ এপ্রিল জানতে পেরে তাকে ধরার চেষ্টা করলে মাইনুল সেখান থেকে রিমাকে রেখে পালিয়ে যায়। পরে রিমা শ্বশুর বাড়ি বরিশালে চলে আসে।

তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় রিমা তার শ্বশুর জাফর জমাদ্দারের কাছে পুত্রবধূর স্বীকৃতি চাইলে পরিকল্পিতভাবে তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। পরে তার স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo