স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চর আইচা গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক গৃহবধূর উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ বাবু ও তার ভাই জিও।
আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১০ টায় চর আইচা গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম সাথী আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা জাহিদ হাওলাদারের স্ত্রী।
আহত সাথী বলেন, ঘটনার দিন বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী বাবু জিওর কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবু তার ভাই আমাকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।