৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সাহান আরা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ৭, ২০২৩,
  • 446 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক :পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়), সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার এ উপলক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। আগৈলঝাড়ার মধ্য সেরাল জামে মসজিদে জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, এফবিসিসিআই এর পরিচালক মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান সহ পরিবারের সদস্য ও ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

গৌরনদীর টরকিস্থ হযরত মল্লিক দুত কুমার র: মাজার জামে মসজিদে আসরবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরন করেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

এছাড়া বিভিন্ন মসজিদ ও এতিমখানায় সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo