১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭
শিরোনামঃ

সাগরদিতে বাইকের চাবি না দেয়ায় যুবককে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর উত্তর সাগরদি সরদারপাড়া এলাকায় বাইকের চাবি না দেয়ায় হাফিজ নামে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক সেবনকারী উজ্জ্বল।(৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় উত্তর সাগরদি সরদারপাড়া ব্রাঞ্চ রোডে এ হামলার ঘটনা ঘটে। আহতকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বাবা আব্দুল জব্বার জানান, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় তার ছেলে হাফেজের বাইকের চাবি দাবি করে একই এলাকার নাসিরের ছেলে মাদক সেবনকারী উজ্জ্বল। এতে সে অপারগতা স্বীকার করায় মঈনের দোকানের সামনে ওৎ পেতে থাকা উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে হাফিজ কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আহতের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo