১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৮
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

সস্ত্রীক যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ১০, ২০২৪,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
কাউনিয়ায় ভোট ক্রয়ের প্রতিবাদ করায় এক যুবলীগ নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ট্রাক কর্মীরা।এসময় তারা ঘর ভাংচুর, নগদ ৭৫ হাজার টাকা, একটি স্বর্নের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ৯ টায় মনসা বাড়ী গলির তালুকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম মো: ফারুক হোসেন তালুকদার ও তার স্ত্রী রিমা আক্তার(মুনা)। বতর্মানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ফারুক জানান, ঘটনার দিন শনিবার রাতে ওই এলাকার যুবলীগ নেতা ফারুক তালুকদার গোপন সূত্রে জানতে পারে তার এলাকায় ট্রাক প্রতীকের কর্মী সাকিব ও সাহানাজ সহ কয়েকজন ভোট ক্রয়ের জন্য ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে।
.সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদেরকে বাধা প্রদান করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে তারা রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে তার বাড়ির দিকে ধাওয়া করলে সে তার ঘরে প্রবেশ করে। এ সময় তারা তার ঘরে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে মুনা তাকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক, প্রচন্ড আঘাতে তার মাথার হাড় ভেঙ্গে গিয়েছে তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo