৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ববিতে মৌন মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ৪, ২০২৪,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজনে এ মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. বোরহান উদ্দিন, ফাতেমা মমতাজ মলি, মো: আতিকুর রহমান, বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত প্রমুখ। একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।

এছাড়াও মৌন মিছিলে অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের উপর এক ধরনের অন্যায় করা হয়েছে।

আমরা মনে করি সরকারি কিছু আমলা ভুল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন। আমরা তাই রাজপথে নেমে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে চাই। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মটি বাতিল করে বিষয়টি বিবেচনা করবেন।দ

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo