৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

শেবাচিম হাসপাতালে বদলি হওয়া স্বাচিপ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 253 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে সদ্য পদায়ন করা সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালের গেটে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী সকল সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

এ সময় শিক্ষার্থীরা জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্বাচিপের কার্যকরী সদস্য ডা. আশরাফুল হককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে। ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকারের দোসর ডা. আশরাফুল হক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে মেনে নেয়া হবে না। তার পদায়ন বাতিল করা না হলে বড় ধরনের আন্দোলন করা হবে।

এ বিষয়ে ডা. আশরাফুল হক জানান, গত ১৩ ফেব্রুয়ারি তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী যোগদান করার কথা রয়েছে। সাধারণ ছাত্র ও চিকিৎসকরা অবাঞ্চিত ঘোষণা করেছে জানি না। বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো। তারা যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo