স্টাফ রিপোর্টার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার কমান্ডার মো: জসিম উদ্দিন তালুকদার ও সহকারী আনসার কমান্ডার জাহিদুল ইসলামের নেতৃত্বে ডলার ও জাল নোটসহ একজনকে আটক করে গোয়েন্দা পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে।
আটককৃত ওই ব্যক্তির নাম মিন্টু মিয়া (৪৫) সে বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা চানমিয়ার ছেলে। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্লাটুন আনসার কমান্ডার জসিম উদ্দিন জানান, ঘটনার দিন শনিবার দুপুর ১২ টায় সেও তার সরকারী আনসার কমান্ডার জাহিদুল দায়িত্বরত অবস্থায় হাসপাতালের তৃতীয় তলায় মিন্টুকে একটি কালো রংয়ের ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করতে দেখে।
এ সময় সন্দেহ হলে অন্যান্য আনসার সদস্যদের নিয়ে তার ব্যাগ তল্লাশি চালালে ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ ডলার ও এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে গোয়েন্দা পুলিশে সোপর্দ করে। পরে তাকে থানায় সোপর্দ করে।