নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) পদে যোগদান করলেন ডা: মো: রেজওয়ানুর আলম (রায়হান) ।
গত বুধবার হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম ও উপ-পরিচালক ডা: এসএম মনিরুজ্জামান শাহীন সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
জানা গেছে, এর আগে শেবাচিম হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। এরপর বানরীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ডা: মো: রেজওয়ানুর আলম তার ওপর আরোপিত যথাযথ পালনের আশাবাদ ব্যক্ত করেন। এবিষয়ে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।