৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৭
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

শেবাচিমে রোগীর স্বজনকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা, বাধা প্রদান করায় সাংবাদিক লাঞ্চিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫,
  • 209 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। শেবাচিম হাসপাতালে রোগী দেখতে এসে শান্ত (২৫) নামে এক যুবককে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাধা প্রদান করলে এক সাংবাদিকের উপর হামলা চালায় তারা।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শেবাচিমের সার্জিরী ইউনিট ১ বিভাগে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, বরিশাল কাউনিয়া বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন দক্ষিণ চর আইচা গ্রামের ৩ নং ওয়ার্ডে বিএনপি’র প্রভাব খাটিয়ে সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে মাসুদ ও সোহান বাধা প্রদান করলে ঘটনার দিন শুক্রবার সবুজ, কাওসার সরদার, নজরুল, রাসেল ও শুভ সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুঠাল সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এদিকে প্রতিপক্ষ সবুজ সহ অন্যান্যরা গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে রোগীকে দেখতে যাওয়া শান্ত নামের এক যুবককে ওয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম (রবিউল) বাধা প্রদান করলে তাকে লাঞ্ছিত করে তারা। সংবাদ পেয়ে হাসপাতালের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা সেখান থেকে পালিয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo