৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

শেখ হাসিনার নানামুখি পদক্ষেপে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে : এমপি শাওন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 399 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সাধারণ জনগণের সরকার। বর্তমান সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখি পদক্ষেপে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের এ উন্নয়ন এখন বিশ্বে স্বীকৃত।

শুক্রবার সকালে ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের প্রায় ১ হাজার অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২২-২০২৩ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব চাল বিতরণ করা হয়।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, আওয়ামী লীগ যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন দেশের জনগণ নিরাপদে থাকবে। তাই আগামী নির্বাচনে দেশের জনগণই তাদের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবে।

ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo