১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২০

শহীদ আরজু মনি স্কুলে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ১৭, ২০২৪,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৭ এপ্রিল) স্কুলের অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম কামরুল আলম চৌধুরী। আলোচনা সভায় বক্তারা দিনটির তাৎপর্য তুলে ধরেন। মুজিবনগর সরকার গঠনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় এবং সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে বেগবান করে তোলে যার ফলশ্রুতিতে আমরা মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo