১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৬
শিরোনামঃ

লালমোহনে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুলাই ১, ২০২৩,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে একটি পিস্তল ও দুটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী ওরফে শুটার শামিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।

লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, শুক্রবার রাতে পৌরসভা গেট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সাদৃশ্য বগি দা ও চাকু দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শামীমের বসতঘর একটি পিস্তল রয়েছে বলেও জানায় সে। এরপর তল্লাশী চালিয়ে ওই পিস্তলটিও উদ্ধার করা হয়।

এসআই মাহবুব আরো জানান, জিজ্ঞাসাবাদে শামীম এসব অস্ত্র দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করতো বলে স্বীকার করেছে। উদ্ধার করা ওই পিস্তলটি সে সঙ্গে রাখতেন বলেও জানান।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি কার্যক্রম শেষে অস্ত্রসহ আটক হওয়া শামীমকে আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo