৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩,
  • 404 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক ॥ ঈদের আগের দিন (শুক্রবার) ঢাকা থেকে ফারহান-৩ লঞ্চযোগে অন্যান্য যাত্রীর সাথে ভোলার মনপুরায় বাড়ি ফিরছিলেন ৩ বন্ধু। এর মধ্যে লঞ্চটি ফতুল্লার কাছে ঝড়ের কবলে পড়লে লঞ্চ থেকে নদীতে পড়ে যায় তিন বন্ধু। দুই বন্ধু সাঁতরিয়ে তীরে উঠলেও এক বন্ধু নিখোঁজ ছিল।

রোববার সকালে ঢাকার ফতুল্লা ব্রিজের কাছ থেকে নিখোঁজ ওই বন্ধুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রোববার রাত ১১ টায় লাশ হয়ে বাড়ি ফেরেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোঃ সোহেল। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

লঞ্চ থেকে পড়ে যাওয়া বাকিদের নাম মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ হাসনাইন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাটগ্রামে।

এই ব্যাপারে ফারহান-৩ লঞ্চের ঘাট সুপার ভাইজার সহ লঞ্চের সুপার ভাইজার মাসুদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হননি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ সোহেল এর মরদেহ ফতুল্লা ব্রিজের কাছ থেকে
নৌ পুলিশ উদ্ধার করেছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo