৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

লঞ্চে ঢাকা যাওয়ার পথে কলেজছাত্র নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ৩০, ২০২৩,
  • 440 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা হয়ে নিখোঁজ হয়েছে আবরার করীম ত্বাসিন (২১) নামে এক কলেজ ছাত্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বরিশাল-ঢাকা রুটের এমভি সুন্দরবন-১৬ লঞ্চে রওনা হয়ে নিখোঁজ হয় বলে জানান তার পরিবার।

এ ঘটনায় তার বাবা শুক্রবার (২৯ এপ্রিল) বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। আবরার করীম ত্বাসিনবরিশাল নগরের ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সদর রোডের বাসিন্দা সাইফুল করিম ফেরদৌসের ছেলে। ত্বাসিন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।

তার মামা আনোয়ার হোসেন বিপু বলেন, তাবলিগ জামাতের আমীর ও নগরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা মো. আনিস নিজের জিম্মায় ত্বাসিনসহ ১০ জনকে নিয়ে বৃহস্পতিবার লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে ত্বাসিনের বাবা কল দিয়ে তাকে পায়নি। পরে তাকে আমীর জানিয়েছেন ত্বাসিনকে পাওয়া যাচ্ছে না। ত্বাসিন নিখোঁজ। বিপু বলেন, আমীর তার জিম্মায় ত্বাসিনকে তাবলিগ জামাতে নিয়ে গেলেও কিভাবে নিখোঁজ হয়েছে, সেই বিষয়ে কিছু জানেন না। যা রহস্যজনক।

কোতয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. শহীদুল ইসলাম জানান, নিজে স্ব-ইচ্ছায় চিল্লায় (তাবলিগের ভাষায় ৪১ দিনের সফর) যাওয়ার উদ্দেশে সুন্দরবন ১৬ লঞ্চে রওনা হয়। লঞ্চের ভিডিও ফুটেজ দেখা হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত দুইটা ৫৫ মিনিট পর্যন্ত লঞ্চে ঘোরাঘুরি করেছে ত্বাসিন। তখন লঞ্চটি যখন মুন্সিগঞ্জ এলাকায় ছিল। এরপর থেকে তাকে দেখা যায়নি।

এসআই আরো বলেন, ত্বাসিন তার সঙ্গে যাওয়া অন্যদের কাছে নিজের ব্যাগ ও মোবাইল সেট দিয়ে গেছে। প্রকৃত ঘটনা কি এখনো জানি না। তদন্ত চলছে। তাবলিগ জামাতের আমির মো. আনিসের ব্যবহৃত ০১৭৩১১৯৯৬১১ নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo