২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৩
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

রুপাতলীতে যুবককে পিটিয়ে জখম, গ্রেফতার-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩,
  • 471 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলী আদর্শ সড়কে তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপরহন করাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রাক্তন ভগ্নিপতি। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় আদর্শ সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম তানভীর (জাহিদ) সে ওই এলাকার বাসিন্দা ইসাহাকের ছেলে বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তানভীর জানান, ঘটনার দিন বুধবার বেলা ১১ টায় তার ছোট বোন তামিমের তালাকপ্রাপ্ত স্বামী জাহিদুল ইসলাম তামিমকে জোরপূর্ব তার বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করে। তার ডাক চিৎকারে তানভীর স্থানীয় লোকজন জড়ো করে তাকে উদ্ধারের চেষ্টা করে।একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তানভীরকে হত্যার উদ্দেশ্যে জাহিদুলের নেতৃত্বে সিয়াম,রবি ও কামরান সহ কয়েকজন লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। অপরদিকে স্থানীয়রা আহত তানভীর কে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের মা শিউলি বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo